রামগতি উপজেলা লক্ষীপুর জেলায় অবস্হিত।পুর্বে বৃহওর নোয়াখালী জেলার অধীনে ছিল এ অন্চলটি। লক্ষীপুর জেলা শহর থেকে দক্ষিন দিকে রামগতির অবস্হান।প্রাচীন অন্চল হিসাবে রামগতির রয়েছে ঐতিহ্য আর ইতিহাস।বিশেষ করে লোক শিল্পে রামগতির একটি বিশেষ অবস্হান রয়েছে বাংলাদেশে।কিন্তু বর্তমানে রামগতি অন্চল এবং এর মানুষজন চরম বিপর্যয়ের সম্মুখীন।আর এই বিপর্যয়ের কারন হলো এখানকার ভয়াবহ নদী ভাঙ্গন।
গত কয়েক বছর ধরে ক্রমাগত নদী ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেছে বহু এলাকা বাস্তূচ্যুত হয়েছে বহু মানুষ ।সবকিছু হারিয়ে বহু মানুষ ভোগ করছে চরম দারিদ্রতা আর অমানবিক ক্লেশ।এর ফলে এ অন্চলে দেখা দিচ্ছে মানবিক বিপর্যয়।কর্মহীন হয়ে পড়ছে বেশীর ভাগ মানুষ।নারী ও শিশুরা এ নদী ভাঙনের ফলে অসহায় হয়ে পড়ছে সবচ্বয়ে বেশী।শিশুরা ভুগছে চরম পুষ্টি হীনতায়।শিশুদের এ অমানবিক অবস্হা সত্যিই পীড়া দায়ক।
যে সকল সাহায্য ভাঙন পীড়িত এ সকল মানুষকে এ পর্যন্ত দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় নিতান্ত অপ্রতুল।এখানে প্রয়োজন আর ব্যপক সাহায্য ও সহযোগিতা।এ ছাড়া সবচাইতে বেশী দরকার নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ।
0 comments:
Post a Comment